রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় তামিম শেখ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার পাংশা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার তামিম শেখ (১৯) কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।



