সিলেটে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারী নিহত
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারিতে ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগম নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় লাকি বেগমের মৃত্যু হয়।



