ছয় ঘণ্টার যাত্রা হবে দুই ঘণ্টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। দেশের প্রধান সমুদ্রবন্দর, রাজধানী ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর সংযোগকারী এ মহাসড়কে ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে এবার উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণে উদ্যোগী হয়েছে সরকার।


