বন্ড সুবিধার কাঁচামাল খোলাবাজারে বিক্রি
জাপানে সর্টেড কপার রপ্তানির ঘোষণা দিয়ে জাহাজের কাটা প্রপেলার স্ক্র্যাপ পাঠানোর চেষ্টা করেছে চট্টগ্রামের নিয়ালকো অ্যালয়স লিমিটেড। বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি এভাবে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল বলে জানিয়েছে কাস্টমস।


