সুন্দরবনে প্লাস্টিক দূষণ বন্ধ হোক
সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সুরক্ষার অন্যতম প্রধান অবলম্বন। অথচ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘিরে থাকা নদী ও খালগুলো ক্রমেই প্লাস্টিক বর্জ্যরে দূষণে আক্রান্ত হচ্ছে।



