জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে নভেম্বরে
নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ কথা জানানো হয়েছে।


