পিতার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ হাজার টাকায় বাবার বিক্রি করা ১৪ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা খালেদা বেগম পোশাক শ্রমিকের কাজ করতে ঢাকায় থাকায় শিশুটিকে সুন্দরগঞ্জে খালার বাড়িতে রাখা হয়েছিল।স্থানীয়রা জানান, শিশুটির বাবা আজাহার আলী জুয়া ও মাদকে আসক্ত।

