এলজিআরডির সড়ক নির্মাণে মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে একটি সড়ক নির্মাণে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী বালু ব্যবহার বাধ্যবাধকতা থাকলেও ব্যবহার করা হচ্ছে মাটি। সেই মাটিও ব্যবহার করা হচ্ছে পাহাড় কেটে, পরিবেশ আইন অমান্য করে।



