গতকালও নিয়ন্ত্রণে আসেনি উখিয়ার গ্যাসের আগুন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন গতকাল ৬০ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের চারপাশে ২০০ মিটার করে পুরো এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে উপজেলা প্রশাসন।

