প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালীর সুপারিশ সংসদীয় কমিটির
প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

