আজ ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
বাংলাদেশের টেলিভিশনে তথ্য, বিনোদন ও সামাজিক বাস্তবতাকে একসূত্রে গেঁথে দর্শকের সামনে তুলে ধরার ক্ষেত্রে ফজলে লোহানীর অবদান উল্লেখযোগ্য। তার পরিকল্পনা ও উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।



