চা-বিরতির পর বৃষ্টিতে খেলা শুরুতে বিলম্ব, ফিফটি করে অপরাজিত ক্যাম্পবেল
মিরপুরে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত চা-বিরতির ১০ মিনিট আগেই বন্ধ হয়ে যায় আলোর স্বল্পতায়। ফলে নির্ধারিত সময়ের আগেই চা-বিরতি দিতে বাধ্য হন আম্পায়াররা। দ্বিতীয় উইকেটে জন ক্যাম্পবেল ও ত্যাগেনারিন চন্দরপল ৬০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নেন।



