২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ এই নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টার পর থেকেই নতুন উদ্যমে নদীতে মাছ ধরা শুরু করবেন জেলার দুই লক্ষাধিক জেলে।

