পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন এবং মামলার বাকি তিন আসামির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ছয় আসামির পাঁচজনই সাবেক পুলিশ সদস্য।


