নজরুলের উদার সাংস্কৃতিক বীক্ষণ
কবি কাজী নজরুল সারাজীবন বাইরে বাইরে ছিলেন। অথচ তার ঘরে ফেরার ব্যাকুলতা ছিল বিপুল। ছাউনির ঘর নয়, তিনি সাধারণ্যের বুকের ভেতর খুঁজেছিলেন ময়না পাখির বাসা।এই সামান্য চাওয়ার অসামান্য তৃষ্ণা তিনি বলে যান গানে, কবিতায়, নাটকে, উপন্যাস, গল্প ও টালমাটাল গদ্যে।



