সৌদির তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রাস তানুরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘোষণার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নতুন করে জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।



