৬ ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় নেইমার
মুখ ঢেকে কথা বলার ঘটনায় ব্রাজিলের ক্রীড়া আদালতে অভিযোগের মুখে পড়েছেন নেইমার। ‘ভিনিসিয়ুস জুনিয়র বিধি’ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সান্তোসের এই তারকা।শনিবার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার।



