যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব
মধ্যপ্রাচ্যের সমস্যাসমূহ সমাধানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।


