১৫০ পর্বে ‘মিডল ক্লাস ফ্যামিলি’
আজ ১৫০তম পর্ব প্রচার হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’র। নাটকটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক, আর পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।



