৩ মাসে বিদেশি সহায়তা প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারের ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।



