বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যাকারী আনোয়ার হোসেন (৩৪) প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে যান। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেন।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।



