শেরপুরে ডাম্প ট্রাক-ইজিবাইক সংঘর্ষে এনজিওকর্মী নিহত
শেরপুর সদরে ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



