চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।



