তেহরানে গ্রেপ্তার অস্কার মনোনীত ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান
ইরানের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রখ্যাত নির্মাতা জাফর পানাহির কান উৎসবে পুরস্কারজয়ী সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহচিত্রনাট্যকার তিনি।



