ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে আগুন, মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিজের শরীরে আগুন দিয়েছেন রহিমা বেগম (৬২) নামের এক নারী। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর থানাসংলগ্ন ডিআরবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।



