নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি। আজ শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক ইউটার্নে এ ঘটনা ঘটেছে।

