রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী নিহত
রংপুর নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অফিক হাসান অভি নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



