সাঁথিয়ায় সহকর্মীর হাতে মারধরের শিকার প্রভাষক, থানায় অভিযোগ
পাবনার সাঁথিয়া সরকারি কলেজের এক প্রভাষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আমিরুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

