শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
রাত ১১:০৮:৫১
ব্রেকিং

ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে পড়ে বৃদ্ধ নিহত

ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে পড়ে বৃদ্ধ নিহত
ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে পড়ে বৃদ্ধ নিহত ছবি: আজকের পত্রিকা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ব্যাটারিচালিত মিশুকের নিচে চাপা পড়ে আবু বাক্কার শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার টঙ্গিবাড়ী-বালিগাঁও প্রধান সড়কের বাদল মিজি স্পেশালাইজড প্রাইভেট হসপিটাল লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।