হুমকির একমাস পর চয়নিকা ফার্মেসির ভেতরেই মালিকের ছেলেকে গুলি
খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে বোরকা পরা এক ব্যক্তি গুলি করে মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফকে আহত করেছেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় হামলার পর মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা।



