আদমদীঘিতে রেললাইন থেকে খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেললাইন থেকে খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ সদস্যরা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রেললাইনের ওপর ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার রেলওয়ে থানায় খবর দেন।

