আওয়ামী লীগ নেতা ভেবে ইসলামী বক্তার গাড়িতে হামলা বিএনপির
নেত্রকোনায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ভেবে বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন এবং পরে ধাওয়া দিয়ে হামলা চালান।


