মৃত্যুর আগ পর্যন্ত অস্বীকার করবে, স্যান্ডপেপার বিতর্কে স্টোকসের বার্তা
স্যান্ডপেপার বিতর্কের অবসান চাইলেও ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন নেতৃত্বকে দায় এড়ানোর সুযোগ দিতে চান না বেন স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বিষয়টি এত গভীরে গড়িয়েছে যে এখন যে যার মতো মৃত্যুর আগ পর্যন্ত অস্বীকার করে যাবে।



