বৃষ্টির অজুহাতে ভোলায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে ক্রেতারা
টানা বৃষ্টির প্রভাবে ভোলায় সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের শাক-সবজির দাম বেড়েছে। কোনো কোনো সবজির দাম দ্বিগুণ হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।

