শুকির বিদায়ী ম্যাচে রবসনের জাদুতে কিংসের জয়
শেষ দিকে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ফর্টিস এফসি। কিন্তু বসুন্ধরা কিংসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরা হলো না তাদের। কিংস অ্যারেনায় স্বাগতিকদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি মিঠু চৌধুরীর গোল।



