ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ
ময়মনসিংহের ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নিট কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার ফটক খুলে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করতে বের হওয়ার চেষ্টা করলে দফায় দফায় এসব নিক্ষেপ করা হয়।



