সন্তান না হলে যে আমল করবেন
সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ও মহামূল্যবান নিয়ামত। একটি সন্তানকে ঘিরে বাবা-মায়ের জীবনে বোনা থাকে কত স্বপ্ন, আশা ও ভবিষ্যতের প্রত্যাশা। কিন্তু অনেক দম্পতির জীবনে দীর্ঘ প্রতীক্ষার পরও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়ে ওঠে না।


