পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও
পরীক্ষার আগের রাতেই ইউটিউবে প্রকাশ করা হচ্ছে প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সমাধানও। এভাবে চারটি পরীক্ষা হওয়ার পর পঞ্চম পরীক্ষায় ধরা পড়ে প্রশ্ন ফাঁসের ঘটনা। নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।



