রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। বেড, চিকিৎসকের সিরিয়াল, ওষুধ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়।


