জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, সেই তুলনায় মৃত্যুদণ্ড শিশির কণা: অ্যাটর্নি জেনারেল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধের শিকার শুধু কয়েকজন ব্যক্তি নন। এসব অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং সমগ্র মানবসমাজের বিবেককে।

