গোপালগঞ্জে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র।

