চীনের প্রভাব কমাতেই বাংলাদেশসহ কয়েক দেশে ট্রাম্পের নতুন শুল্ক
বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব কমিয়ে আনতে বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশে নতুন করে শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


