৫ লাখ টাকা ঘুষ দাবি করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার প্রকৌশলী
বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। সেই ঘুষের এক লাখ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন তিনি।



