ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের
ভারতের কোনো নাগরিককে বিয়ে করলেই দেশটিতে বসবাসের নিঃশর্ত অধিকার পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নির্দিষ্ট কোনো ধরনের ভিসা পাওয়ার অধিকারও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় না বলে জানিয়েছেন আদালত।
