ঘূর্ণিঝড় আকভানের থাবা, চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। জলাবদ্ধতা ও ধানগাছ নুয়ে পড়ায় কৃষকদের বাড়তি খরচ ও লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।



