পরীক্ষা ছাড়াই জরিমানা ও কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
জামালপুরের গ্রিন বায়োটেকনোলজি পরীক্ষাগার পরীক্ষা ছাড়া কাঁচামালকে ভেজাল ঘোষণা, ২ লাখ টাকা জরিমানা এবং প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ করেছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে কাঁচামাল মেয়াদোত্তীর্ণ ছিল বলে দাবি করেছেন।



