লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাক, গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


