আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসি
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন লিওনেল মেসি। অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারে তাঁর ছবি ব্যবহার এবং এএফএর বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।


