রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবহারিক পরীক্ষা ২৩ নভেম্বর
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দুটি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) বেলা ২টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (আইসিটি টাওয়ার) কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

