প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামী বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া–মহল্লায় মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।



